হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা যুবদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলালের সভাপতিত্বে শনিবার (৯ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এই পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সব ইউনিয়ন ও ওয়ার্ডের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা এবং প্রয়াত ও প্রাক্তন সংসদ সদস্য এমএ মতিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত সব নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব গৃহীত এবং মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমনের পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ আ. মান্নান খান বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি মো. নাজমুল আলম চৌধুরী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম শাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন মজুমদার, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাসারী প্রমুখ।
সভায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ইমাম হোসেন লিটন, আবু সায়েম মিয়াজী, শুকুর আলম বেপারী, মাসুদ আলম খান, জুলহাস চৌধুরী, আমিন খাঁন মিন্টু, সাজ্জাদ হোসেন সোহেল উপস্থিত ছিলেন।
এছাড়া আব্দুল আহাদ লিয়াকত, মাজহারুল ইসলাম, আব্দুল হক মানিক, মিলন হোসেন নিরব, রিয়াজ উদ্দিন গাজী, অমিত হাসান মানিক, শেখ খোরশেদ, গাজী মো. ইব্রাহিম, মাসুদ খন্দকার, কামরুজ্জামান কামরুল, নেছার আহমেদ, বিল্লাল হোসেন স্বপন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ওমর ফারুক, ছাত্রনেতা ফয়সাল হোসাইন, মো. জুয়েল রানা তালুকদারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ জানুয়ারি, ২০২১।