মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় ও হাটিলা পূর্ব ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে তিনি হাজীগঞ্জ পৌরসভা আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এসময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং পৌর পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এরপর তিনি উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় (ভূমি অফিস) পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। এসময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
পরে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার। তিনি ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং পরিষদের দায়িত্বরত কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।
হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় ও হাটিলা পূর্ব ইউনিয়ন পরিদর্শনকালে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমরা এবং আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সবার উদ্দেশ্য হচ্ছে, জনগণের সেবা নিশ্চিত করা। তাই জনগণের প্রত্যাশিত সেবাকে সহজ ও দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে।
হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় ও হাটিলা পূর্ব ইউনিয়ন পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পৌরসভা পরিদর্শনকালে প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন ও রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, নাজমুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মোহাম্মদ শাহআলম, কাজী মনির হোসেন, হাজী মো. কবির হোসেন, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের মধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো মো. মিল্লাদ হোসেন, সার্ভেয়ার মো. কাজল মিয়া, নাজির ইব্রাহিম খলিলসহ হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
১৪ জুলাই, ২০২৩।
