প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে
……পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জন্মদিন উপলক্ষে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. মো. তোহা।
এরপর পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিানর জন্মদিনের কেক কাটেন শতবর্ষী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার বাদশা মজুমদার।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা চড়াই-উতরাই পার করে তিনি চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। হয়েছেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী। প্রশংসিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, পেয়েছেন অসংখ্য পুরস্কার।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে দেশ ও জাতির কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। আমরা স্বনির্ভর জাতি হিসেবে বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। সেই দিন আর বেশি দূরে নয়।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মুন্সী ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, মো. শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, রিটন চন্দ্র সাহা, এমরান হোসেন মুন্সী, কাজী মুরাদ হোসেন মিরন, আজাদ মজুমদার ও নুরুল ইসলাম বেপারী, পৌর সচিব মুহাম্মদ নূর আজম শরীফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত রাজু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেনসহ পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
