হাজীগঞ্জ পৌর এলাকার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ কমিটির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এসময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের পরিচালনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পূজামণ্ডপ প্রতি ১০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ সরকারি কর্মকর্তা ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৯ অক্টোবর, ২০২৪।