হাজীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সভাপতিত্বে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
এছাড়া এদিন সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন হায়দার পারভেজ সুজন। এরপর সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম চৌধুরীর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং তিনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে হাজীগঞ্জ পৌর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে পৌর যুবলীগের সদস্য সরোয়ার হোসেন রনি, হাসান গাজী, মেহেদী আল জাবের, মোস্তাফিজুর রহমান সুজন, লিটন তালুকদার, রাশেদ, শাহআলম ও আরিফ মজুমদার উপস্থিত ছিলেন।
এছাড়া যুবলীগের সদস্য জসিম তফাদার, মাইনু, আলামিন, শহীদ, ইব্রাহিম, পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ড সভাপতি নন্দ দুলাল দাস ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি শরীফ হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল গাজী, ৪নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোহন মজুমদার, ৫নং ওয়ার্ড সভাপতি বাবলু উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাপ্পী, সাধারণ সম্পাদক মহসিন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী মনির ও সাধারণ সম্পাদক কাজী সোহাগ, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদ, ১০নং ওয়ার্ড সভাপতি আজিম ও সাধারণ সম্পাদক সোহেল, ১১নং ওয়ার্ড সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক জসিম, ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহরাব, যুবলীগ নেতা কাউছার মুন্সী, আকতার, মনির, রুবেল, হালিম, সোহেল, শীপন দাস, হায়দার, শাহাদাত মিজি, রাসেল প্রমুখ।
১২ নভেম্বর, ২০২০।