হাজীগঞ্জ পৌর ২,৭ ও ১১নং ওয়ার্ড আ.লীগের নির্বাচনী কর্মীসভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের বিজয়ের লক্ষ্যে পৌরসভাধীন ২, ৭ ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। রোববার (১৭ জানুয়ারি) সকালে পৌর ৭নং ওয়ার্ড, দুপুরে ২নং ওয়ার্ড ও সন্ধ্যায় ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে পৌর ৭নং ওয়ার্ডের টোরাগড় আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, দুপুরে ২নং ওয়ার্ডের আর.জে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সন্ধ্যায় রান্ধুনীমূড়া কাউন্সিলর মো. শুকু মিয়ার বাড়ির সম্মুখে আয়োজিত কর্মীসভাতে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু প্রমুখ।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মজুমদার এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধার সঞ্চালনায় সভায় এলাকার পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বতু মিজি, কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কিরণ শংকর দাসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীর সঞ্চালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ কাউন্সিলর প্রার্থী রাধা কান্ত দাস রাজু, আলাউদ্দিন মুন্সী, নান্নু বেপারী, আবিদ মিয়া, নাছির উদ্দিন, রাকিবুল ইসলাম রিপন, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী কাজলী রানী সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য ফরিদ আলম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. সেলিমের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর প্রার্থী মো. শুকু মিয়া, মুন্সী মোহাম্মদ মনির, সাদেকুজ্জামান মুন্সী প্রমুখ।
সভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাযদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ উপজেলা ও পৌর এবং স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
১৮ জানুয়ারি, ২০২১।