হাজীগঞ্জ পৌর ৭ ও ৮নং ওয়ার্ডে ‘নৌকা’র আলোচনা সভা

মেজর রফিক ১শ’ বার এমপি হওয়ার যোগ্যতা রাখেন
……পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সমর্থনে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, মেজর রফিক একজন সেক্টর কমান্ডার। তাঁর সাথে অপর একজন সেক্টর কমান্ডার ছিলেন। ওই সেক্টর কমান্ডার রাজনৈতিক দল গঠন করেছেন। দেশের প্রেসিডেন্ট হয়েছেন। তেমনি মেজর রফিকও করতে পারতেন, কিন্তু তিনি সেটি করেন নাই। তিনি আওয়ামী লীগের সাথে থেকে সততা ও নিষ্ঠার সহিত দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন। তিনি ১শ’ বার এমপি হওয়ার যোগ্যতা রাখেন।
তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম নির্বাচিত হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হবেন। আর শেখ হাসিনা নির্বাচিত হলে, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত হবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারবো। তাই, আসুন আমরা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করি।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য হাজী জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারীসহ ৭নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম ছেরু মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাসার বাগু, ৮নং ওয়ার্ডরে সাবেক সভাপতি কাজী মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল হক বাবুল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন রাকিব, সাংগঠনিক সম্পাদক কাজী রাজুসহ দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

২৫ ডিসেম্বর, ২০২৩।