হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বঙ্গবন্ধুর সুযোগ কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘স্মারক বৃক্ষ’ রোপণ করেছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের নিয়ে তিনটি বনজ ও ঔষধি গাছ রোপণ করেন অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার। এর আগে কলেজ শিক্ষক মিলনাতয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, ফারুক আহমেদ, মল্লীকা রানী, ওমর ফারুক, মো. বদরুদ্দোজা ও মিজানুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রয়াত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সহকারী অধ্যাপক মো. হাফিজুল্লাহ। এ সময় সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রাশেদ গাজী, সুমা রানী, কানিজ ফারহানা, বেনজির আহমেদ, মো.ইউনুস ও জিএম বেলায়েত হোসেনসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৯ সেপ্টেম্বর, ২০২১।