হানারচরের বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের রাজনীতি অঙ্গনে ছাত্রলীগ একটি সুসংগঠন দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ দেশের উন্নয়নে কাজ করছে। দেশের বড় বড় কর্মকা-ে ছাত্রলীগ জড়িত রয়েছে। ছাত্রলীগ বিগত নির্বাচনে ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবে।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, সদস্য সুমন দেব, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু ছৈয়াল, ইউনিয়ন যুবলীগের সদস্য সাদ্দাম হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান টিটু, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর নবীন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুক তালুকদার, আকবর, মতিন মাঝিসহ ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
সবশেষে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২নং ওয়ার্ড সভাপতি পারভেজ শেখ ও সাধারণ সম্পাদক মামুন গাজী। ৬নং ওয়ার্ড সভাপতি মো. হাবিব, সহ-সভাপতি আমান উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক রফিক মিজি। ৭নং ওয়ার্ড সভাপতি শ্রীবাস চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস। ৮নং ওয়ার্ড সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক নীলয় চন্দ্র শীল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন। ৯নং ওয়ার্ড সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান রানা।