হানারচরে  জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মো. মুকবুল হোসেন মিয়াজীর পক্ষে গণসংযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। সোমবার (১ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, সদস্য আবু সায়েম, কিরন ভূঁইয়া, বিজয়, সাইফুল ইসলাম রাসেল, পলাশ হোসাইন, আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামি ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

০২ নভেম্বর, ২০২১।