মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন- চেয়ারম্যান পদে গজরা ইউনিয়নে ১ জন। তিনি হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান (নৌকা)। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ৯ জন, সাধারণ সদস্য ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা (নৌকা), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আবু ইউসুফ মিজি (হাত পাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ৭ জন, সাধারণ সদস্য ২৮ জন।
ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী (নৌকা), বাতেন মজুমদার (স্বতন্ত্র), নুরুল ইসলাম পাটোয়ারী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩২ জন।
ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ৫ জন, সাধারণ সদস্য ২৫ জন।
মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (নৌকা) ও তোফায়েল হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ২৮ জন।
দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন- মোকাররম হোসেন খান ওপেল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য ২৯ জন।
সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেন- অ্যাড. হাবিবা ইসলাম সিফাত (নৌকা), আবু বকর সিদ্দিক খোকন (স্বতন্ত্র), নাজিম উদ্দিন সোহেল (স্বতন্ত্র) ও জসিম উদ্দিন জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ৩৮ জন।
জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম (নৌকা) ও আব্দুস ছাত্তার মল্লিক (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ২৬ জন।
ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল (নৌকা) ও মহিব উল্লাহ। সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, সাধারণ সদস্য ১৮ জন।
ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১১ জন, সাধারণ সদস্য ২৮ জন।
ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম (নৌকা), দেলোয়ার হোসেন দানেশ (স্বতন্ত্র), সৈয়দ হোসেন (স্বতন্ত্র) ও আব্দুল হান্নান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ৩৩ জন।
এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাড. জসিম উদ্দিন (নৌকা), গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও তরীকুল ইসলাম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১১ জন, সাধারণ ৩১ জন।
সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন- তাজুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র) ও জোবাইর আজীম স্বপন পাঠান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন, সাধারণ সদস্য ২৩ জন।
বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নান্নু মিয়া (নৌকা) ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩০ জন।
০২ নভেম্বর, ২০২১।
