শোকসভা, মিলাদ ও দোয়ায় আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেছেন, রেলওয়ে কর্মচারী তথা রেলওয়ের দুর্দিনে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান অনেক কাজ করেছে। হান্নান অনেক ভাল ছিল। সে রেলওয়ের এলাকার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন রেলওয়েকে বেসরকারি খাতে দিয়ে রেলকে ধবংশের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমানে শেখ হাসিনার সরকার রেলওয়ের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে রেলওয়ের অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা রেলওয়েকে আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি রেলওয়ে কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনারা রেলওয়ের স্বার্থ রক্ষা করে কাজ করার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান। রেলওয়ের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যও আহ্বান জানান। আসুন জনগণের কল্যাণে কাজ করি। নতুন আঙ্গিকে চাঁদপুরকে তথা শহরের বড় স্টেশন এলাকাকে উন্নত করার চেষ্টা করি। সরকার ভাল কাজ করে যাচ্ছে, ভাল কাজ করতে গেলে একজনের ক্ষতি হলে ১শ’ জনের উপকার হবে। এজন্য সরকার আপনার ক্ষয়ক্ষতি হলে কয়েকগুণ ক্ষতিপূরণ দিচ্ছে। তিনি বলেন, বড় স্টেশন এলাকার বস্তি এলাকাকে পর্যটন হিসেবে গড়ে তুলতে চাই। এ বস্তি এলাকাটি বস্তি বাদ দিয়ে পর্যটন এলাকা হবে।
তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নানের মৃত্যুতে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপরোক্ত এসব কথাগুলো বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. শাহআলম বেপারী ও নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।
গত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন প্লাটফর্ম এলাকায় এ শোকসভা মিলাদের আয়োজন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার পক্ষ থেকে।
জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মো. সোলেমান ও ইউনুছ পাটওয়ারী জুয়েলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার কার্যকরী সভাপতি আ. মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, কোষাধ্যক্ষ আবু কাউছার, মো. জসিম উদ্দিন, সদস্য মো. কামরুজ্জামান সোহাগ, মো. মনির হোসেন, সহকারী স্টেশন মাস্টার শোহেবুর রহমান, মরহুমের বড় ছেলে মো. হাবিবুর রহমান বেপারী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড় স্টেশন বাইতুল ফালাহ্ জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মো. আনিসুর রহমান। পরে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
