হাবীব-উন-নবী খান সোহেলের সাথে জেলা বিএনপির মতবিনিময়

সরকারের শ্লোগান হলো আমার ভোট আমি দেব, যত খুশি তত দেব

এস এম সোহেল
কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষনে। স্বৈরাচারী, ঝুলুম সরকার চাচ্ছেন না, তিনি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করান। তিনি তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আমরা দাবি জানাচ্ছি তাকে বিদেশে সু-চিকিৎসা করানো হোক। যে কোন সময় আমাদের রাজপথে নামতে হবে। ভোটের অধিকার ও গনতন্ত্র রক্ষায় সকলকে প্রস্তুত থাকতে হবে। কেউ বেইমানীর রক্ত নিয়ে রাজপথে নামবেন না।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা বিএনপির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাবীব-উন-নবী খান সোহেল ভোটের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিতে গিয়ে তারা আজকে হিজড়ার কাছে বিপুল ভোটে পরাজিত হয়। আমি তৃতীয় লীঙ্গের মানুষকে অসম্মান করার জন্য কথাটা বলিনি। যদি এই দেশে কলাগাছ নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেত, তাহলে তারা সেখানেও হেরে যেত। আগে স্লোগান ছিল আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আর এই সরকারের শ্লোগান হলো আমার ভোট আমি দেব, যত খুশি তত দেব। তারেক রহমানের নেতৃত্বে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন, এ দেশের গ্রামীন সড়কের মাইলকে মাইল দেশনেত্রী খালেদা জিয়া তৈরি করেছেন। নারী শিক্ষার জন্য বেগম রোকেয়ার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম চিরদিন থাকবে। কেউ তা মুছতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিমের পরিজচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশিদ, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সালর আহমেদ বাহারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০৫ ডিসেম্বর, ২০২১।