প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে গত শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে কলেজ আঙ্গিনায় শহীদ জিয়াউর রহমান রাজু পাটোয়ারীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। চাঁদপুর জেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ, শহীদ রাজু স্মৃতি সংসদ এবং নব্বই’র গণআন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দ শহীদ রাজুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গণতন্ত্রকামী বীরসেনাকে। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজুর আত্মদানের ফলে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ। রাজুর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, শহীদ রাজু চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল, তিনি আমাদের অহংকার। আমরা রাজু তোরণ নির্মাণ করেছি, রাজু ভবন করেছি এবং ভবিষ্যতেও আমাদের আরও কিছু চিন্তা ভাবনা আছে। শহীদ রাজুর সমাধিতে ফাতেহা পাঠ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জালাল উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর বাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আল-আমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।
০৫ ডিসেম্বর, ২০২১।
