১১নং ওয়ার্ডে মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের গণসংযোগ ও উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল পৌরসভার ১১নং ওয়ার্ডে ১১টি উঠোন বৈঠক করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
সকালে প্রথম উঠান বৈঠক করেন মস্তান বাড়ির সামনে। পরে ১১নং ওয়ার্ডের দারুস সালাম, গাজী সড়ক, ট্রাক রোড, উত্তর গুণরাজদী ইউসুফ ভূঁইয়ার বাড়ি, আমিন হাওলাদার বাড়ি, তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর বাড়ি, তাফু পাটোয়ারীর বাড়ি, খলিফা বাড়ি, দক্ষিণ গুনরাজদী, জামাল পাটোয়ারীর বাড়ি, সফিকুর রহমান ভূঁইয়া বাড়ি, মিজান বেপারীর বাড়ি, বাচ্চু খানের বাড়ি ও মধ্য ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি উঠান বৈঠক করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতার সরকার। আর নৌকা হলো স্বাধীনতার প্রতিক। আর স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কিছু হয় না। অনেক প্রার্থীর লোকজন অনেক কথা বলবে, আপনারা কোনো কথায়, কান দিবেন না। একজন প্রার্থী যে কোন দল থেকে মনোনয়ন পেতে পারে। প্রার্থী দলের হতে পারে। তবে তার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এ বছর নির্বাচন হবে মেশিনের ভোটের মাধ্যমে। চাঁদপুর পৌরসভার ১২৪ বছরের পৌরসভা। দল আমাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে মেয়র নির্বাচিত হলে এ এলাকার উন্নয়ন করব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের এলাকার রাস্তা ঘাট ও ড্রেনের সমস্যা দূর করব। আপনাদের সন্তান হিসেবে আওয়ামী লীগের ভোট চাইবো না। ভোট চাইবো সবার কাছে।
তিনি আরো বলেন, আগে একজন ভোটার ব্যালটের মাধ্যমে শত ভোট দিয়েছে। এখন সেই দিন নেই। বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে। তাই মেশিন আপনাকে চিহিত করবে আঙ্গুলের ছাপের মাধ্যমে। তাই আপনাকে ভোটের জন্য কেন্দ্রে যেতে হবে। আপনারা ভোট কেন্দ্রে না গেলে আমি বিজয়ী হতে পারব না। আপনাদের সন্তান হিসেবে আমাকে বিজয়ী করতে হলে ১০ অক্টোবর আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নৌকায় ভোট দিবেন। নৌকা প্রতীক আমকে দল ও শেখ হাসিনা দিয়েছে। মেয়র হলে আমি কোন দলের মেয়র হবোনা। সবার মেয়র হবো।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু তাহের পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুবলীগ নেতা নাজমুল হোসেন পাটওয়ারী, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, কামরুল হাসান কাউসার, কালু, দিলারা খানম, আলমগীর পাটওয়ারীসহ আরো অনেকে।
৮ অক্টোবর, ২০২০।