মৈশাদীতে পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি অনুষ্ঠিত

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে
………দেব কুমার মালো

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ হলরুমে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
এ সময় তিনি বলেন, বিদ্যুৎ সম্পর্কে মানুষের কিছু অজানা তথ্য রয়েছে। সে সম্পর্কে সবাইকে জানানোর জন্যই গণশুনানি করা হচ্ছে। এ সরকারের আমলেই শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আগে যেখানে বিদ্যুৎ নিয়ে নানা সমস্যা ছিল। সে সমস্যা বর্তমান সরকার দূর করে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন। লোডশেডিং এখন নেই বললেই চলে, আমার গ্রাম আমার শহর, সরকারের সে স্বপ্নের বাস্তবায়নের জন্য শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। অযথা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪ লাখ গ্রাহককে নিয়মিত সেবা দিয়ে আসছে।
দেব কুমার মালো আরো বলেন, চাঁদপুরে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। বর্তমান শেখ হাসিনা সরকার ঘরে-ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। এখন আর বিদ্যুৎ নেই, এমন সংবাদ শুনা যায়নি। কেউই এখন আর বিদ্যুতের জন্য হয়রানি হয়েছে, ফোন করেনি। পল্লী বিদ্যুৎ সমিতি সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করছে। এ সরকার যেভাবে বিদ্যুতের পরিবর্তন করেছে, তা অবস্মরণীয় ঘটনা।
তিনি পল্লী বিদ্যুতের গ্রাহকদের উদ্দেশে বলেন, বিদ্যুৎ নিতে কোন প্রকার অবৈধ টাকা লেনদেন না করে সরাসরি যে অফিসে আসবেন, তার কাজ অতিদ্রুত করা হবে। বিদ্যুৎ পেতে সব প্রকার অবৈধ টাকা লেনদেন থেকে বিরত থাকতে হবে। সরকার বিনা পয়সায় বিদ্যুৎ দিতে ব্যাপকহারে প্রচার করছে। যেসব ঠিকাদার অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ টাকা উত্তোলন করে সেসব ঠিকাদারদের কোন প্রকার টাকা না দিয়ে সরাসরি অফিসে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ বিভাগের এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন আর লোডশেডিংয়ের কথা শুনতে হয় না। দিন দিন পল্লী বিদ্যুৎ পরিবর্তন হচ্ছে। রাতারাতি কোন কিছু পরিবর্তন করা সম্ভাব নয়, কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি তা করেছে। যারা এখনো বিদ্যুৎ পাননি, তারা কোন প্রকার দেরি না করে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে হবে। দালালের কাজে গেলেই বিদ্যুৎ পেতে গরিমসি হচ্ছে, কারণ দালালরা টাকা নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের বদনাম করছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপ্কষ সততা ও স্বচ্ছতার মধ্যে দিয়েই কাজ করছে।
মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এজিএম মালিক মো. ইয়াহিয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন বিদুৎ, মৈশাদী ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন তালুকদার, ওয়ার্ড মেম্বার হাকিম হাজী, কালাম বেপারী, বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, সেলিম বেপারী, বারেক খান, আবুল হোসেন, ফারুক সরকার, মহিলা সদস্য জাহেদা বেগম, শিল্পী বেগম, মৈশাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহতাব উদ্দিন বিল্পব, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধা প্রমুখ।
এ সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ওয়্যারিং ইন্সপেক্টর মো. সোহেল রানাসহ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৮ অক্টোবর, ২০২০।