১৩নং ওয়ার্ডে আক্তার মাঝির গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ১৩নং ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৩নং ওয়ার্ডের ওয়ারলেছ চৌরাস্তা, গ্যাস কোম্পানী, মঠখোলা মাজার গেট, ঢালী বাড়ি সড়ক, পাটওয়ারী বাড়ি সড়ক, বন বিভাগ, টেকনিক্যাল স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, আগামি ১০ অক্টোবর চাঁদপুর ঐতিহ্যবাহী পৌরসভার নির্বাচন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে অবস্থান করবেন। এবারের ভোট পদ্ধতি ভিন্ন। তাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করে আনতে হবে। ইভিএম পদ্ধতির ভোটে যার ভোট সেই দিতে হবে। জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা দাবি আমরা চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে বাস্তবায়ন করব।
নোয়াখালীতে কী ঘটনা ঘটেছে বলতে লজ্জাবোধ করেছি। যে নারীকে নির্যাতন করা হয়েছে তারা কারা করেছে, সিলেট এমসি কলেজে নববধূকে কারা ধর্ষণ করেছে তা দেশবাসী জেনে গেছে। ১০ অক্টোবর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাকে বিজয়ী করতে হলে ১০ অক্টোবর আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমি নির্বাচিত হলে পৌরসভার মেয়র হিসাবে বসলে কোন প্রকার দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এ ওয়ার্ডের যেসব সমস্যা আছে আমি তা পূর করবো। এত বছর যারা মেয়র ছিল তারা ১৩নং ওয়ার্ডের কোনো উন্নয়ন করেনি। যে কোনো মূল্যে চাঁদপুর পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।
বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসাইন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জিয়া মঞ্চের সভাপতি সোহেব মো. কলিম, চাঁদপুর কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিব, ছাত্রদল নেতা সোহাগ গাজী প্রমুখ।
৭ অক্টোবর, ২০২০।