জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
‘নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় আরো বক্তব্য রাখেন নির্বাহী মম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, জেলা বাপসা’র সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন প্রমুখ।
৭ অক্টোবর, ২০২০।