১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

সাহেদ হোসেন দিপু
অনেক জল্পনা-কল্পনা শেষে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ১৩ জানুয়ারি সোমবার হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের আদেশক্রমে উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষর এবং স্মারক নং ১৭,২০,৪০,০৭৯,৪০,০২৮,১৯,৭৩২, তারিখ ১ ডিসেম্বর, ২০১৯ এর প্রজ্ঞাপনের মাধ্যমে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিলের মাধ্যমে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামি ১২ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৩ জানুয়ারি, সোমবার। ভোটগ্রহণের সময় সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত।
গতকাল বিকেলে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী নির্বাচন তফসিলের প্রজ্ঞাপনের কপি হাইমচরের কর্মরত সাংবাদিকদের কাছে প্রেরণ করেন।