১৪নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌর ১৪নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী। রোববার (৪ অক্টোবর) বিকাল ৪টায় বাবুরহাট সমাজকল্যাণ পরিষদের সামনে থেকে ওয়ার্ডের বিভিন্ন স্থানে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে ১৪নং ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সহ-প্রচার সম্পাদক মনির গাজী, বাগাদী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ কাকন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ খান দুদু, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহবুদ্দিন, যুবলীগ নেতা ওচমান গনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকবৃন্দ।
এ সময় চাঁদপুর পৌরসভার উন্নয়নের জন্য, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তারুণ্যের অহংকার অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকা প্রতীকের জন্য সবার কাছে ভোট চান নেতৃবৃন্দ।
৫ অক্টোবর, ২০২০।