সাগর চৌধুরী
বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা আঠারো ও তদুর্ধ নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের হারামাইন শরিফাইন কতৃপক্ষ তথ্য জানিয়েছে। সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্যও একই বয়সসীমা থাকবে। তবে দেশটিতে বসবাসকারিদের ক্ষেত্রে বারো ও তদুর্ধ করা হয়।
হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করায় বিদেশি ওমরাহ পালন ইচ্ছুক মুসলমানরা সংশয় মুক্ত হলো।
সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। করোনাকালের পর প্রথম যখন ওমরাহ খুলে দেওয়া হয়েছে ছিল তখন পঞ্চাশ বছর নির্ধারণ ছিল এরপরে ষাট। এখন সেই সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে। শারিরীক এবং আর্থিকভাবে সক্ষম এই বয়সসীমার ব্যাক্তিদের ওমরাহ পালনে কোন বাধা নেই। কোভিড-১৯ ভ্যকসিন দুই ডোজ নেওয়া থাকলে ওমরাহ ভিসার আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত কিছুদিন আগে মিশরভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছিলো শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়েসীরা ওমরাহ আদায় করতে পারবেন। সংবাদটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচার হয়। এরপর থেকে প্রকৃত বিষয়টি জানার জন্য আন্তর্জাতিক অঙ্গনের মুসলমানরা অপেক্ষায় থাকে। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের এই ঘোষণার পর সেই অনলাইনের বিতর্কিত সংবাদটি যে গুজব ছিল তা পরিষ্কার হলো।
২৯ নভেম্বর, ২০২১।
