স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন ‘চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড’ এর ২০২১ সালের কার্যকরি পরিষদ
নির্বাচন আগামি ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচনে ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০জন প্রার্থী। ইতোমধ্যে নির্বাচনের ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ইলিশের রাজধানী খ্যাত শহরের বড় স্টেশন মাছঘাট এলাকায় গিয়ে দেখাগেছে সাজ সাজ রব। নির্বাচনের পুরোদমে আমেজ বইছে। ডিজিটাল ব্যানারে সবদিকে ছড়াছড়ি। নির্বাচনে প্রার্থীদের মধ্যে খুবই আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ব্যানার-ফেস্টুন দেখলে প্রকাশ পায়।
এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মৎস্য ব্যবসায়ীরা বসবাস করায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রার্থীরা ওইসব এলাকায়ও তাদের ব্যানার পোস্টার সাঁটিয়েছেন।
নির্বাচন সুন্দর পরিবেশ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইতোমধ্যে চাঁদপুর জেলা সমবায় কার্যালয় থেকে প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছেন। বিগত নির্বাচনের ন্যয় এবারও নির্বাচন খুবই আন্তরিক পরিবেশে সম্পন্ন হবে এমনটি সকলের প্রত্যাশা। তফসিল অনুযায়ী ৮ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত থাকলেও ওই দিন শুক্রবার বন্ধের দিন থাকায় একদিন আগে ৭ জানুয়ারি দেয়া হয় প্রতীক বরাদ্দ। প্রতীক পাওয়ামাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নেমে পড়েন নির্বাচনের প্রথম ধাপ পোস্টার-ব্যানার করার কাজে।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ-সংরক্ষণে পেশাজীবী সংগঠনটির প্রার্থীরা তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং শুভাকাক্সক্ষীদের নিয়ে এখন ব্যস্ত নির্বাচনি প্রচারে। দ্বারস্থ হচ্ছেন ভোটারের।
সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ১২টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি ২০২১ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামি ৩ বছরের নেতৃত্ব নির্বাচিত করবেন। বিজয়ী পরিষদ ৩ বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
১৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ২৫ জানুয়ারি চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচন
