স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান গণসংযোগ করেছেন। তিনি বুধবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার এলাকায় সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন। এসময় তিনি পুরো বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ী এবং বাজারে আগত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
তিনি মধুরোড এলাকায় মধুর রোড স্টেশন এলাকার বাজারে ঘুরে ঘুরে কৌশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সালাম পৌঁছে দেন। এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা চান।
এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. আজাদ পাটোয়ারী, সিরাজুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম মজুমদার শ্রম বিষয়ক সম্পাদক কাসেম বেপারী, কোষাধ্যক্ষ ইদ্রিস পাটোয়ারী লিটন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আল মামুন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক শাহ পরান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মহসীন খান, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
১৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- রামপুরে চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানের গণসংযোগ
