৪ মেয়র ও ৬০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

 

মতলব পৌরসভা নির্বাচন-২০২১

 

মাহফুজ মল্লিক

মতলব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিকাল ৫টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসে পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহম্মেদের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

গতকাল মেয়র পদে ৪ দলের ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মতলব পৌরসভার বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন, বিএনপি মনোনীত মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, জাতীয় পার্টি মনোনীত ডিএম আলাউদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. সফিকুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডের মনোনয়নপত্র দাখিল করেছেন দিনারা আক্তার বিপ্লবী (বর্তমান কাউন্সিলর) ও মরিয়ম ইসলাম। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জোহরা খাতুন (বর্তমান কাউন্সিলর) ও মাকসুদা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাজেদা বেগম (বর্তমান কাউন্সিলর), মাইরিন সুলতানা ও হাজেরা আক্তার।

সাধারণ ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেন মো. আবুল বাসার পারভেজ মিয়াজী (বর্তমান কাউন্সিলর), মো. শাহ গিয়াস, মো. পারভেজ দেওয়ান, মো. মাহফুজুর রহমান, মো. বাদল ফরাজী, সাফায়েত আহমেদ, সফিকুল ইসলাম মানিক ও মো. মেহেদী হাসান,  ২নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন পাটোয়ারী (বর্তমান কাউন্সিলর),  মো. রেজাউল করিম পাটোয়ারী, মো. মজিবুর রহমান মন্টু, মো. লিয়াকত আলী সরকার, মো. শাহ পরান, মো. হানিফ বকাউল ও মো. আবু হানিফ, ৩নং ওয়োর্ডে কিশোর কুমার ঘোষ (বর্তমান কাউন্সিলর), মো. সারওয়ার হোসেন (লিখন), মো. মোস্তফা কামাল রনি ও মো. আল আমিন, ৪নং ওয়ার্ডে ওয়াহিদুজ্জামান মৃধা (বর্তমান কাউন্সিলর), মো. ফেরদাউস আলম, মো. আনিসুর রহমান আনু ও মো. মিজানুর রহমান পাটোয়ারী, ৫নং ওয়ার্ডে মো. ওয়াজ উদ্দিন প্রধান (বর্তমান কাউন্সিলর), মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক কাজী, মো. সালাউদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা সরকার মো. নাসির উদ্দিন ও বাছির আহম্মেদ, ৬নং ওয়ার্ডে মো. মামুনুর রশিদ মৃধা (বর্তমান কাউন্সিলর), মো. সাইফুল ইসলাম, আমির খান, মো. বিল্লাল হোসেন প্রধান ও মো. সাগর আহমেদ, ৭নং ওয়ার্ডে  মো. আহিজল মুন্সী (বর্তমান কাউন্সিলর), মো. আবু সাইদ দেওয়ান, পিন্টু চন্দ্র সাহা, মো. সিরাজুল ইসলাম প্রধানীয়া ও প্রবীর চন্দ্র সরকার, ৮নং ওয়ার্ডে মো. মামুন চৌধুরী বুলবুল (বর্তমান কাউন্সিলর), মো. হেলাল উদ্দিন সরকার, মোহাম্মদ কামাল হোসেন, শাহাদাত, হেলাল হোসেন, আলম প্রধানীয়া, মো. সেলিম মাল ও মো. শাহজাজাহান গাজী এবং ৯নং ওয়ার্ডের আব্দুল হাই বকাউল (বর্তমান কাউন্সিলর), মো. দেলোয়ার হোসেন হাজরা, জিএম খলিলুর রহমান, মো. আনোয়ার হাজরা ও রায়হান।

০৩ ফেব্রুয়ারি, ২০২১।