৫নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আক্তার মাঝির গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের পুরানবাজার ৫নং ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির সংক্ষপ্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে ৫নং ওয়ার্ডের ভাঙ্গাপুল, তিন তালগাছ তলা, রঘুনাথপুর বেড়িবাঁধ রাস্তায় সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
এ সময় বিভিন্ন পথসভায় বলেন, দেশের অরাজগতার পরিস্থিতি থেকে মুক্ত করতে আমাদের আন্দোলন। দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন তা চাঁদপুর থেকে শুরু হবে। আগামি ১০ অক্টোবর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে নির্বাচনে অংশগ্রহণ। আমাকে বিজয়ী করতে হলে ১০ অক্টোবর আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমি নির্বাচিত হলে পৌরসভার মেয়র হিসাবে বসলে আমি দুর্নীতি করবো না, কাউকে অন্যায় করতে দেব না।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিব। তাছারা, এসব সনদ পেতে যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা করবো। আমি তা দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। পৌরসভায় গিয়ে ট্যাক্স দিতে হয়, আমি নির্বাচিত হলে আপনারা পৌরসভায় না গিয়ে তা পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থা করে দিব। এ ওয়ার্ডের যেসব সমস্যা আছে আমি তা সমাধান করবো। এতো বছর যারা, মেয়র ছিল তারা ৫নং ওয়ার্ডের কোনো উন্নয়ন করেনি। যেকোনো মূল্যে চাঁদপুর পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আগামি ১০ অক্টোবর ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন।
পরে আক্তার হোসেন মাঝির মামা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর বড় বোনের মৃত্যুর কারণে ৫নং ওয়ার্ডে আক্তার হোসেন মাঝি তার গণসংযোগ ও পথসভা সংক্ষিপ্ত করেন।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু তাহের সরদারের পরিচালনায় বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আখন, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিজি, হাইমচর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন আখন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন শেখ প্রমুখ।
৫ অক্টোবর, ২০২০।