মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পৌরসভাধীন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন করায় সভাপতি মো. আজাদ হোসেনের নেতৃত্বে রোববার (৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক রোকেয়া সুলতানার পরিচালনায় শুভেচ্ছা প্রদানকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে কুশল বিনিময় করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা। কুশল বিনিময়কালে পৌর মেয়র বিদ্যালয়ের সামগ্রিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ শিক্ষার্থীদের পড়ালেখার মান-উন্নয়নে পৌরসভার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
শুভেচ্ছা প্রদান ও কুশল বিমিয়কালে বিদ্যালয়ের সহ-সভাপতি মো. জহীরুল ইসলাম মজুমদার, ভূমিদাতা ফারুক আহমেদ বাদল, সদস্য ও পৌর কাউন্সিলর কাজী মুরাদ হোসেন মিরন, পরিচালনা পর্ষদের সদস্য কাজী মো. সোহাগ, উম্মে আসমা ও শিরিয়া আক্তার, বিদ্যোৎসাহী সদস্য সীমা আক্তার, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোসাম্মৎ মমতাজ বেগম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলম উপস্থিত ছিলেন।
এ সময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, বিদ্যালয়ের পিটিআই সদস্য কাজী মনির হোসেন ও সদস্য সচিব খোদেজা আক্তার, শিক্ষক সাবিহা সুলতানাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌরসভাধীন সব বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে খোঁজ-খবর নিয়ে থাকেন।
৫ অক্টোবর, ২০২০।
