৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

সভাপতি শাহজাহান, সম্পাদক মাহিন ও সাংগঠনিক আ. মান্নান

ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে, সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী, আবু সাঈদ শিপন সিনিয়র সহ-সভাপতি, আবু তালেব চৌধুরী সহসভাপতি, মো. মাহিন বেপারী সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদ স্বপন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আবদুল মান্নান মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান আজিজ।
এসময় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানকে আদর্শ মেনে রাজনীতি করার কারণেই আজও নেতাকর্মীরা আমাদের সম্মান করে। কিন্তু আমরা যদি সেই সম্মানকে মূল্যায়ন না করে পকেট ভারি করা আর নির্দিষ্ট পছন্দমতো অন্যদল থেকে ভাড়া করে লোক এনে দলের পদ দেই, তবে নেতাকর্মী ও দলের প্রতি বেঈমানী করা হবে। বর্তমান ফ্যাসীবাদী সরকারের নির্মম অত্যাচারের কারণে ও মিথ্যা মামলায় যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সে জেলের ঘানি টানছেন। আমাদের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের জুলুম অত্যাচারের কারণে দেশে ফিরতে পারছে না, তখন আমাদের অভ্যন্তরে ঘাপ্টি মেরে থাকা আওয়ামী লীগের দালালরা দলের শক্তি বিনষ্ট করতে মাঠে নেমেছে। তারা সুবিধাদাবী ও আওয়ামী লীগার দিয়ে কমিটি গঠন করছেন। কৌশলে তারা বিএনপির জন্য যারা রক্ত দিতে প্রস্তুত, দলের দুর্দিনের বন্ধু তাদের আস্তাখুড়ে নিক্ষেপ করছে। এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে। তাই আমরা উপজেলা বিএনপির ৬ জন যুগ্ম-আহ্বায়ক একত্রিত হয়ে দলকে বাঁচাতে মাঠে নেমেছি। দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের ডাক দিয়ে মাঠে নামার পর বিএনপির অগণিত নেতাকর্মীরা যেন নতুন জীবন পেয়েছেন। তাদের দেখে আমরা আরো উজ্জীবিত হয়েছি। আমরা ওই অর্থলোভীদের মতো চাঁদপুরে বসে পকেট কমিটি করিনিনি। আমরা প্রতিটি ইউনিয়নে গিয়ে সম্মেলনের মাধ্যমে কাউন্সিল ও ডেলিগেটদের দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছি। আশা করছি, নতুন নেত্বত্বের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হবে। পাশাপাশি তারুন্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি জাকির হোসেন, সাবেক ভিপি শাহআলম মুকুল, জাকির হোসেন পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু মেম্বার, যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সেলিম পাটওয়ারী, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা তাতী দলের আহ্বায়ক জি এস মমিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাও. ইদ্রিস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, এম এম টুটুল পাটওয়ারী, পৌর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, জাকির হোসেন পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাবেক সভাপতি মুসলিম পাটওয়ারী, পৌর ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহাম্মদ, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন, পৌর ছাত্রদলের আ. রহিম, শাহাদাত হোসেন, শাওন পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুল হাই, গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবদল সভাপতি সালেহ আহাম্মদ জমাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাসুদ, ছাত্রদল সভাপতি জাকির হোসেন, সম্পাদক আজম মোল্লা, ছাত্রনেতা রাশেদ আলম, তারেক ভূঁইয়া, ফারুক হোসেন, মাসুদ খন্দকার, লিটন, মনির হায়দার, আমিন সওদাগর, সদি সরকার, মিজান মাল, খোরশেদ পাটওয়ারী, মমিন পাটওয়ারী, জসিম উদ্দিন পাটওয়ারী, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, মোবারক হোসেন শেখ, জসিম পাটওয়ারী প্রমুখ।