৫ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
তিন দিনব্যাপী ‘৫ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে গত ১১ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূইয়া (অব.), ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিইটিভ কমিটির সব সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহীদুল হক (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এফেয়ার্স লে. কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশন লে. কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.), উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেড় শতাধিক গলফার অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে নবীন- প্রবীণ পুরুষ ও নারী দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও আমেরিকার ১৫জন গলফারসহ দেশী-বিদেশী ৬০০ গলফার অংশগ্রহণ করেন।

১৩ নভেম্বর, ২০২২।