৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন

সভাপতি খায়ের, সম্পাদক নান্নু ও সাংগঠনিক মজিবুর

ফরিদগঞ্জ ব্যুরো
গত ১৮ অক্টোবর বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে আবুল খায়েল রুবেলের নাম ঘোষণা করা হলেও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই সময়ে নাম ঘোষণা না হলেও পরবর্তীতে সম্মেলন প্রস্তুতি কমিটি প্রার্থীদের সাথে আলোচনাপূর্বক অন্য পদগুলোতে নাম ঘোষণা করে।
উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজুর রহমান জানান, সম্মেলন প্রস্তুতি কমিটি প্রার্থীদের সাথে আলোচনাপূর্বক সভাপতি আবুল খায়ের রুবেলের সাথে সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাবিবুর রহমান আফু, সাধারণ সম্পাদক হিসেবে মো. নান্নু দেওয়ান, যুগ্ম-সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম গাজী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মজিবুর রহমান পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়। একই সাথে কমিটিকে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।