৭ মার্চ উপলক্ষে আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে পুরস্কার বিতরণ

 

 

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আক্কাস আলী রেলওয়ে একাডেমীর উদ্যোগে প্রতিবছরের মতো আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রোববার (৭ মার্চ) সকাল ১০টা থেকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ছাত্রছাত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু জীবনের উপরে কবিতা পাঠ ও ভাষণ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুপুর ১টায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৭টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে ছিল জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীর উপর লেখা বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন।
আক্কাস আলী রেলওয়ে প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন শিক্ষক মো. শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মিয়া, শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, আবুল কাশেম, তানিয়া জেসমিন, শিউলি রানী আচার্য, সায়মা আহমেদ, মো. ইমরান হোসেন, সহকারী গ্রন্থাগারিক জাকির হোসেন প্রমুখ।
০৯ মার্চ, ২০২১।