নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদগঞ্জ বাজার শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হলরুমে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচীতে গ্রাহক অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ব্যাংক ফরিদগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী আজগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ফরিদগঞ্জ বাজার শাখার কর্মকর্তাবৃন্দ ও ঋণ গ্রহীতা ও গ্রাহকরা।
এসময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১৩ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়।
