পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে হবে
————— জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
‘প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এ শ্লোগানকে ধারণ করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিবার পরিকল্পনা সেবা চলবে।
গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তার বক্তব্যে বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।
সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস।
মা ও কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তন্ময় বড়–য়ার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা জাকির, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, সূর্যের হাসি ক্লিনিক পুরানবাজার শাখার ম্যানেজার সাহেদ রিয়াজ, নতুন বাজার শাখার ম্যানেজার বেবী সাহাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।