মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের ছেলে ও আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আগামি নির্বাচনে নৌকার বিকল্প কিছুই হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় তার দক্ষ নেতৃত্বের কারণে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে। তিনি চান সব সময় আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকবেন বলেই প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। মতলববাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমার বাবা মায়া চৌধুরী আবারো নৌকা প্রতিকে নির্বাচন করবেন। সম্মানী ব্যক্তিকে আল্লাহ ইজ্জত করেন। তাই মতলবের অসমাপ্ত কাজ শেষ করার জন্যই তিনি মায়া চৌধুরীকে আবারো নৌকা প্রতিক দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ান ও সাধারণ সম্পাদক কাজী শরীফ।
আরো বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিম দেওয়ান, যুবলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা তাহসিন আহমেদ।
