হাইমচর বাজাপ্তী রমনি মোহন উবির পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের দোয়া গ্রহণ

সাহেদ হোসেন দিপু
হাইমচরে বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে তাঁদের দোয়া গ্রহণ করে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ সকল পরীক্ষার্থী মাদের পা ধুয়ে দেয়। সব মা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেন। পরে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক। তিনি তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয় থেকে শুরু হলো মমতাময়ী মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে দোয়া গ্রহণ। সত্যিই এটা প্রশংসার দাবিদার। এ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ব্যতিক্রম ধরনের আয়োজনের মাধ্যমে মাদের দোয়া নেয়া সত্যিই খুব ভাল একটি উদ্যোগ। যে সন্তানের উপর তার মার দোয়া থাকে সেই সন্তান সকল কিছুতেই সফলতা অর্জন করতে পারে। তাই আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়ের দোয়ায় নিজেরা সফলতা অর্জন করে মা-বাবা তথা এ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একএম মীর হোসেন, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ ইমরান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, বিদ্যালয়ের শিক্ষক শেখ মো. বশির হোসেন, মো. সৈয়দ পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য স্বপন বেপারী, মো. খোকন পাটওয়ারী, মো. মোক্তার পাটওয়ারী।