কচুয়ায় ওপেন হাউজ ডে

কচুয়া ব্যুরো
কচুয়ায় থানা প্রশাসনের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল।
কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মো. আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল, কমিউনিটি পুলিশিং কমিটি কচুয়া শাখার সাধারণ সম্পাদক প্রানধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, সাংবাদিক রাকিবুল হাসান, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ আনোয়ার সিকদার, সদর দক্ষিন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলী আজগর, ইউপি সদস্য সফিউল্লাাহ, কচুয়া বাজার ব্যবসাযী আবু তাহের প্রমুখ।
এ সময় পুলিশ সদস্য, সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।