
আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। বর্ষবরণ উলক্ষ্যে গত রোববার সকালে বিদ্যালয়ের আয়োজনে উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধিজনের অংশ গ্রহণে মুড়ি, দদিরসহ নানান খাবার পরিবেশন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক বেপারীর সভাপতিত্বে এবং শিক্ষক মো. মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, শিক্ষক মো. রাশেদ, নজির আহম্মেদ মিয়া, সোহরাব হোসেন, শরিফ আহম্মেদ, মাও. খলিলুর রহমান রহিমা আক্তার, সাবিনা আক্তার, কংশরাজ সূত্রধর, রবিন কুমার, দুলাল চন্দ্র দাশ, গাফ্ফার গাইনসহ সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীরা।
সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, বই, ডায়রী, খাতা, কলম বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
