মতলব উত্তরে বিয়ারসহ আটক যুবক


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ ক্যান বিয়ারসহ জসিম উদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে এস আই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পহেলা বৈশাখ রাত সাড়ে ৮টার দিকে সাহেব বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী মো. জসিম উদ্দিন (৩৫) কে ৪টি বিয়ার ক্যানসহ আটক করা হয়। আটককৃত জসিম উদ্দিন উপজেলার বারহাতিয়া গ্রামের নূর ইসলামের ছেলে।
আটককৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদক বিরোধী মামলা করা হয়। সোমবার আটককৃত জমিস উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়।