রাজরাজেশ্বরে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি সচিব মিজানুর রহমান, ওয়ার্ড মেম্বার আলী আহম্মেদ, মুকবুল হোসেন, পারভেজ রনি, ইব্রাহিম কালাম সিরাজ, আবু বকর, সফিউল্ল্যাহ কেরানী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী, হানিফ বেপারী, সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম, লুৎফা বেগম, ময়না প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নের সব ভোটারদের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড দেয়া হবে। কোন লোক যাতে স্মার্ট কার্ড পাওয়া থেকে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দিয়ে খেয়াল রাখা হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে রাজরাজেশ্বর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট এবং ইউনিয়নের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে স্ট্রীট লাইট দেয়া হয়েছে। আর এসব কাজগুলো চাঁদপুরের উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কারণেই হয়েছে। রাজরাজেশ্বরবাসী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে চিরদিন ঋণী থাকবে।