নারায়ণপুর সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদ খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান।
বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান ও সঞ্জিত কুমার দের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শহিদুল হক মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তানবীর হাসান, সেলিনা বেগম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান কাকন প্রমুখ। ¯^াগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।
উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের মতলব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার আলম, নারায়ণপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জামিল হোসাইনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এদিকে অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আয়েশা বেগম বিদ্যালয়ের গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নিজ উদ্যোগে ইউনিফর্ম বিতরণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।