চাঁদপুর পৌরসভার সাবেক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মিয়াজীর ইন্তেকাল


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার প্রকৌশলী বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। পুরাণবাজারের পূর্ব শ্রীরামদী মালেক মিয়াজী বাড়ি নিবাসী মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী গত বৃহস্পতিবার ৯ মে রাত ১১ টা ১৫ মিনিটে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ব্রেন স্টোক করে মারা যান।
দীর্ঘদিন যাবত তিনি কিডনির সমস্যাসহ নানাবিধ অসুখে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাক্সক্ষী রেখে যান।
গত ১০ মে বাদজুমা পাটোয়ারী পুল চৌধুরী বাড়ি মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং চাঁদপুর পৌরসভার কর্মকর্তা ও এলাকাবাসী। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।