
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে দু’দিনের শিশু মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে শিশু মেলার চিত্রাংকনে, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২ জুলাই, ২০১৯।
