পথভ্রষ্ট জাতিকে আলেম সমাজ প্রকৃত দ্বীন ও আলোর পথ দেখিয়েছেন
…………. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই মাদ্রাসার শিক্ষার্থীরা আজ অন্যসব শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করছে। আজ মাদরাসার শিক্ষার্থীরাও বিজ্ঞান পড়ছে, দর্শন পড়ছে। মাদ্রাসা পড়–য়াদের শুধুমাত্র মসজিদ মাদরাসায় থাকলে চলবে না, তাদের ডাক্তার-ইঞ্জিনিয়ারও হতে হবে। পৃথিবীর কোনো ধর্মই খারাপ কাজ করতে নির্দেশ দেয় না। তবে ইসলাম ধর্মই সেরা। কারণ এ ধর্ম জীবনমুখী, আধুনিক। ধর্মীয় শিক্ষা না থাকায় আমাদের যুব সমাজের একটি বিশাল অংশ নৈতিক অবক্ষয় হচ্ছে।
তিনি বলেন, যুগ যুগ ধরে দিশেহার বা পথভ্রষ্ট জাতিকে একমাত্র আলেম সমাজ প্রকৃত দ্বীন ও আলোর পথ দেখিয়ে তাদের ধ্বংস থেকে উদ্ধার করেছেন। তাই আমাদের বিপদগামী যুব সমাজকে দেশের আলেমরা মিথ্যা, ভ্রান্ত, মাদক ও অবক্ষয়ের পথ থেকে সরে আনতে একটা কঠিন ভূমিকা রাখতে পারে।
গতকাল সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সবক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহাবুবুর রহমান। উপাধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লার পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক আহসান উল্লাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও বর্তমান সভাপতি নুরুন্নবী নোমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটওয়ারী, মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা, মো. মোমিনুল হক প্রমুখ।
২ জুলাই, ২০১৯।
