শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধানের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ আছর হাজীপুরে মিলাদ শেষে মোনাজাতে চিকিৎসাধীন ড. তৌফিক নেওয়াজ দ্রুত আরোগ্য লাভ কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দু’হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মোনাজাত পরিচালনা করেন মাও. আব্বাস উদ্দিন।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ইউপি সদস্য নাছির উদ্দিন মুন্সি, মো. বাচ্চু খন্দকার, আ. হক গাজী, কবির হোসেন মাস্টার, নুরুজ্জামান, স্বপন মোল্লা, নুর উদ্দিন গাজী, মনির হোসেন মোল্লা অপুসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. তৌফিক নেওয়াজ ১৮ জুলাই রাতে নিজ বাসায় হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
২৪ জুলাই, ২০১৯।

