‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মাছ চাষিকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কামটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও শ্রেষ্ঠ মাছ চাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম। তিনি সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার কার্যক্রম তুলে ধরে জানান, ১৭ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ জুলাই শেষ হয়েছে। সেক্ষেত্রে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক ও আন্তরিক সহযোগিতা পেয়েছি। সভায় অবৈধ কারেন্ট জাল, ভেশাল জাল, বিছানা জাল, ফরমালিন ও ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়ে মৎস্য কর্মকর্তাকে জানান। সেই সাথে মৎস্য সেক্টরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিশদ দিক তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জামাল হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারী, সুমন বিশ্বাস প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ।
সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার ৩ শ্রেষ্ঠ মৎস্য চাষি ফজলুর রহমান, সুভাষ চন্দ্র বর্মণ ও নুরুজ্জামানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
২৪ জুলাই, ২০১৯।

