‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজ।
সহকারী মৎস্য অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, ইউআরসির ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, খামার ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. রিয়াদ হোসেন, সফল মাছ চাষি মেহেদী হাসান জসিম প্রমুখ।
২৪ জুলাই, ২০১৯।

