ফরিদগঞ্জে জন্মাষ্টমী উৎসব পালিত


ফরিদগঞ্জ ব্যুরো
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পূজা অর্চনা ও বিকালে ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রিয় মন্দির লক্ষ্মীনারায়ন জিউর মন্দিরের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে র‌্যালি উপস্থিত হয়ে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন।
পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমারের সভাপতিত্বে এবং সম্পাদক তমাল পালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ পাল, সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, লক্ষ্মী নারায়ন জিউর মন্দিরের সম্পাদক উৎপল সাহা, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ দাস, শারদাঞ্জলী ফোরামের উপজেলা শাখার সম্পাদক নিপেন্দ্র দাস, বিবেকানন্দ যুব সংঘের সাংগঠনিক সনম্পাদক চিত্তরঞ্জন গুপ্ত, আর্ন্তজাতিক বলদেব সংঘের নারায়ন ভৌমিক, লক্ষ্মীনারায়ন যুব সংঘের আহ্বায়ক শ্যামল মজুমদার, যুগ্ম আহ্বায়ক শ্যামল দাস, রঞ্জন সাহা, তুষার সাহা, তাপস চক্রবর্তী, রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি উত্তম কুমার, সম্পাদক বিশ্বজিৎ দাস প্রমুখ।

২৪ আগস্ট, ২০১৯।