
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা মৎস্য কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ছাগল বিতরণ করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, উপজেলার ৩০ জন জেলেকে একজোড়া করে ছাগল বিতরণ করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০১৯।
