চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
তিনি এক বিবৃতিতে জানান, আমি গত ১ বছর যাবত চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরিষদের সভাপতি তার মনগড়া কাজ করেন ও সাধারণ সম্পাদককে না জানিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন। এর ফলে আমি স্বেচ্ছায় এ পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।
০৩ অক্টোবর, ২০১৯।
