মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে বিআরডিবির পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির (পদাবিক) আওতাধীন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিআরডিবি অফিসে ঢাকিরগাঁও বিত্তহীন (পুরুষ দল) ১৯ জন সদস্যদের মাঝে ৫ লাখ ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।
ঋণ বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হাসানত। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ, মাঠ সংগঠক মাকসুদুল হক, ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির ঋণ বিতরণ
Post navigation
