বাগাদী মাদরাসায় জেডিসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
গতকাল সোমবার সদরের বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় জুনিয়র দাখিল পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ মাও. একেএম নেয়ামত উল্যাহ খান।
মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মো. আলমগীর হাসান, সহকারী শিক্ষা পরিদর্শক রুপক রায় ও উপাধ্যক্ষ মাও. মো. আহসান উল্লা।
আরবি প্রভাষক মাও. মোহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসূফীর পরিচালনায় অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারুক বিতরণ করা। বাগাদী ফাজিল মাদরাসায় জেডিসি পরীক্ষার্থীদের উদ্দেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের কৃতজ্ঞতা জানান মেহমানবৃন্দ।